নুপুরের শব্দে - Ls Diaries

নুপুরের শব্দে

ভালোবাসার গল্প কথা নিয়ে আমাদের আজকের এই পোষ্ট?


চুড়ি ছোট্ট একটি গহনা হলেও, নারীর সাজের এক অবিচ্ছেদ্য অংশ। শব্দে বাজে সুর, আর রঙে মিশে থাকে আবেগ, রোমান্স আর স্মৃতির এক গোপন ছোঁয়া। কাঁচের চুড়ির ঝুনঝুন ধ্বনি, নীল চুড়ির নরম সৌন্দর্য, কিংবা কালো চুড়ির রহস্যময় ছাপ সব কিছুই একেকটা ভিন্ন গল্প বলে। কাঁচের চুড়ি শুধু সাজ নয়, এটা নারীর হাসির প্রতিধ্বনি। 
কাঁচের চুড়িতে জড়িয়ে থাকে, মনের যত রঙ।

কাঁচের চুড়িতে লুকিয়ে থাকে, ভালোবাসার এক অধ্যায়।

মায়া - মমতা ও আবেগ। 

•|•

 এই যুগে বিশ্বস্ত সঙ্গী পাওয়া বিরল, যদি খুঁজে পাও, যত্নে রেখে দিও।

•|•

মেয়েদের বড় সমস্যা হলো, হয়তো শাড়ি পড়তে পারে না! নয়তো রান্না করতে পারে না! আর যদি তুমি দুইটাই পারো, তাহলে তুমি নারী না, তুমি পরী।

•|•
মাইয়া মানুষ যত্নশীল পুরুষ পেলে, চেহারা সবসময় গ্লো করে। এটার নাম সুখী গ্লো, মন-মেজাজ সবসময় পাখির মত উড়ে যত্নে ভালোবাসায়। আস্ত একখান শুভ্র কাঠগোলাপ হয়ে উঠে।

•|•


নুপুর
Ls Diaries


ছোট ছোট নুপুরে বাধা থাকে কত কথা,

তোমার পায়ের ছোঁয়ায় জেগে উঠে মনের ব্যাথা।

টুংটাং শব্দে ভেসে আসে ভালোবাসার সু্র, 

তোমার হাঁটার ছন্দে হারাই আমি দূর।

তোমার পায়ের দুপুরে ঝরে নরম সুর,

সে সুরেই হারিয়ে যাই, ভুলি সব দুঃখ।

ছোট ওই টুংটাং শব্দ, তবু কত যে কথা বলে,

নিঃশব্দ রাতেও মনটাকে তা ছুঁয়ে চলে?

ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে গভীর অনুভূতি, তোমার নুপুর যেনো আমার মনের গোপন স্মৃতি।

তুমি যখন ডাকো, বাজে আমার হৃদয়ে গান, নুপুরের সুরে লিখি আমি ভালোবাসার নাম।

নুপুরের ছন্দে তুমি যখন এগিয়ে আসো ধীরে ধীরে, মনে হয় ভালোবাসা নামছে মনের নীড়ে।

ছোট ছোট এই ধ্বনি, এটা যে কত গভীর, তোমার প্রতিটা পদক্ষেপে  জাগে মনে অনুভূতির নীড়।

একটু হাসি, একটু ছোঁয়া, নুপুরের ছন্দে আমি লিখবো ভালোবাসার গল্প।