ইউরোপ মানেই বিলাসিতা
ইউরোপ মানেই বিলাসিতা 😕
যারা এখনও এই ভাবনায় আছে,
তাদের সবাই কে চিন্তার শহরে স্বাগতম।
আপনি যদি মনে করেন, ইউরোপ আসলে জীবন রাতারাতি বদলে যাবে।
তাহলে এই ভুল ধারণা মাথা থেকে বের করে দিন এখনই?
বর্তমানে আপনি একটি লুপ (loop) এর মধ্যে আছেন।
লুপ হচ্ছে, একই জিনিস বারবার মাথায় ঘুরপাক খাওয়া,
যা একটা ঘূর্ণির মতো অবস্থা, যেখানে আপনি একই চিন্তা - অভ্যাস বা পরিস্থিতির মধ্যে বারবার ঘুরতে থাকেন, কিন্ত সামনে এগোতে পারেন না।
ইউরোপ সত্যিই খুব সুন্দর - কিন্তু সেটা বেশিরভাগই ফেসবুক আর ইন্সটাগ্রামের ফ্রেমে।
বাস্তবতা অনেক কঠিন, অনেক বেশি চ্যালেঞ্জি - এখানে দাঁড়াতে হলে কঠোর পরিশ্রম, ধৈর্য্য ত্যাগ দরকার।
অন্যের অবস্থান দেখে উত্তেজিত হওয়ার কিছুই নাই, সে যেখানে আছে - সেখানে পৌঁছাতে তাকে কতটা সংগ্রাম করতে হয়েছে, সেটা একমাত্র সেই মানুষটাই জানে?
সো অন্যের অবস্থান যেতে হলে, আপনাকেও ও পরিমাণ সময় এবং সংগ্রাম করে যেতে হবে।
তাই অন্যের ফলাফল দেখে মুগ্ধ হলে হবে না! প্রতিক্রিয়া বুঝতে ও দেখতে হবে।
![]() |
আমরা বেশিরভাগ মানুষই, অন্যের সফলতা দেখে হিংসা করি, অথবা তার অবস্থানে চাইতে চাই।
কিন্তু সেই জায়গায় পৌঁছানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সময়, পরিশ্রম ও ধৈর্য্য। যা আমরা ৯৯% মানুষই দিতে চাই না- এটাই এখনকার বাস্তবতা , আমরা চাই সবকিছু *গরম গরম* আর এখান থেকেই আমাদের ব্যর্থতার গল্প শুরু হয়।
আমি আবার বলছি - I say repeat, মনে রাখবেন! ইউরোপ আসলেই যে সবকিছু সহজ হয়ে যাবে, এই চিন্তাটাও একটা লুপ। এই লুপ থেকে বের হতে না পারলে- নিজের জীবেনেও এগোনো সম্ভব না?
আপনি যে অবস্থানে আছেন, তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন।
জীবন আবেগ দিয়ে চলে না, জীবন চলে বাস্তবতা- যুক্তি আর বিবেক দিয়ে। 🙄
