স্বামী স্ত্রীর সম্পর্ক

 স্বামী স্ত্রীর সম্পর্ক হলো আত্মার সম্পর্ক।

যদিও পরিবারের সাথে আমাদের সম্পর্ক হলো রক্তের,

যা জন্মের পরপরই গড়ে উঠে।

কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক একটু আলাদা, যেটা তৈরি হয়?

বিশ্বাস, ভরসা,  আস্থা ও ভালোবাসা দিয়ে।

যেখানে ধীরে ধীরে একে অপরকে বুঝে নেওয়া, সেই সাথে মনের ভিতরে জায়গা করে নেওয়া।

এইসবের মধ্যে দিয়ে একটা গভীর বন্ধন তৈরি হয়।

যেখানে রক্তের সম্পর্ক আমাদের জীবনের শুরুতেই পাওয়া যায়।

তবে স্বামী স্ত্রীর সম্পর্ক জীবনের পথে চলতে চলতে তৈরি হয়। তাই সম্পর্কের মূল্য‌ও অনেক বেশি আলাদা - এটাকে নিজের করে নেওয়া বা নিজের মতো করে তোলা একটা বন্ধন।

জীবনের এক পর্যায়ে এসে  যেখানে অনেকেই দূরে সরে যায় - অধিকাংশ সম্পর্ক ফিকে হয়ে যায়।

কিন্তু শুধু একজন মানুষ তখন‌ও পাশে, যেমনটা স্বীমীর পাশে স্ত্রী, আর স্ত্রীর পাশে স্বামী, আর এই সম্পর্ক শুধু দায়িত্ব নয়- এটা দুই আত্মার একসাথে পথচলা।

যেখানে ভালোবাসা মানে শুধু ভালো সময়ে পাশে থাকা না, খারাপ সময়েও একেঅপরের হাত শক্ত করে ধরে রাখা।

এই সম্পর্কের মূলভিত্তি হলো ভরসা, সম্মান আর নিঃস্বার্থ ভালোবাসা, যা সময়ের সাথে আরও দৃঢ় হতে থাকে - যা গভীরতায় পৌঁছায়। 💏💖 

!!!!


এক ভূমিকম্পের সময় স্বামী স্ত্রী দুজনের ঘুম ভেঙ্গে গেলো‌।

স্ত্রী বোরখা খুঁজতে লাগলো, বোরখা পড়তে পড়তে দরজার সামনে চলে গেলেন। আর স্বামী হিজাব হাতে দাঁড়িয়ে আছে।

স্ত্রীর বোরখা পড়া হলে, হিজাব হাতে দেবে - তারপর একসাথে ফ্ল্যাট থেকে নিচে নেমে যাবে।

কিন্তু কিছুক্ষণ পর ভূমিকম্প থেমে গেলো, স্ত্রী স্বামী কে জিজ্ঞেসা করছে! তুমি আগে নামলে না কেন? 

তখন স্বামী উত্তর দিলো, এই দুনিয়াতে আমার তো নিজের কোন সম্পদ নাই। 

যা আছে তা সব কিছু একান্ত‌ই বাবার।  আর আমার নিজের একমাত্র সম্পদ তো তুমি, তাই আমার সম্পদ রেখে আমি যাইনি। আর মরতে তো একদিন হবেই, নিজের ভালোবাসার মানুষের সাথে থেকে মরলে ক্ষতি কিসের?

ভালোবাসা সুন্দর - হালাল সবসময়ই সুন্দর? আর এমন ভালোবাসা সত্যিই সুন্দর, বেঁচে থাকুক এমন বন্ধনের ভালোবাসার সম্পর্ক আজীবন।

couple



আগের পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url