বাস্তবতা আর আবেগ - Ls Diaries

বাস্তবতা আর আবেগ

আমাদের দেশের অধিকাংশ মানুষই মনে করে ইউরোপ,  আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্য গেলেই জীবন  ভালো হয়ে যাবে। আজকের এই পোস্টে বিস্তারিত কিছু কথা তুলে ধরবো।




ইউরোপ এসে একটা জিনিস বুঝেছি

এখানে বেশিরভাগ সম্পর্ক 'চাও' টাইপের।

দেখা হলে হাসি, কথা তারপর যার যার রাস্তা,

গভীরতা? খুব রেয়ার।

আপন হয়ে যাওয়া? তার থেকেও বেশি রেয়ার।

এখানে সবাই ব্যস্ত নিজের লাইফ নিয়ে,

তাই সম্পর্ক‌ও অনেকটা লাইট!

কন্ডি'শনাল, আর‌ টেম্পো'রারী।

আসল জিনিসটা হলো -

যে মানুষটা ভিড়ের মধ্যে থেকেও আপনার - আমার পাশে থাকে,

সময় সুযোগে - খোঁজ নেয়, আর অভিনয় করে না।

সেটা নিঃসন্দেহে মানবতা ও আন্তরিকতার উচ্চতর জায়গায় স্থান পাবার যোগ্য।

বাকিগুলো?

শুধু পরিচয়... সম্পর্ক না।

বিঃদ্রঃ যারা শত ব্যস্ততার মাঝেও খোঁজ 

নিতে ভুলে যায়নি - তাদের কে মনের অন্তর'স্হল থেকে দোয়া ও ভালোবাসা অবিরাম।

কারণ ইউরোপ ও আমেরিকার মাটিতে সবাই 

নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। এখানে খুব কম সংখ্যক মানুষ‌ই আপন হয়।

আর যারা আপন হয় নিশ্চয়ই তারা ভালো মনের অধিকারী।

- ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা? by Admin !!

•|•

piramide
Ls Diaries


আমরা যারা ইউরোপ নিয়ে বেশি উল্লাসি তাদের জন্য কিছু কথা? 

আমি জানি না ইউরোপ আসলে মানুষ কতটা 

খুশি হয় বা সুখী থাকে।

কিন্তু আমার জানা মতে এখানে অধিকাংশ মানুষই মানসিক অশান্তিতে ভোগেন, টাকা থাকুক বা না থাকুক।

হয়তো কেউ প্রকাশ করে - না হয়তো কেউ কষ্ট চেপেই জীবনযাপন করে।

বাস্তবতা এখানে এরকম যে কেউ কারো খোঁজ নেওয়ার সময় নেই।

যদি কেউ তার ব্যক্তিগত সময় থেকে তার মূল্যবান সময় ব্যয় করে - সেটা হচ্ছে মানবতা বা আন্তরিকতা জন্য।

সেই মানুষটার মন মানসিকতা ভালো বলেই, অন্যের পিছনে একটু সময় ব্যয় করে। সেই চাইলে নিজের সময় টুকু অন্য সবার মত করে কাটাতে পারে।

এরকম মানুষ ইউরোপে ও আমেরিকা খুব কম সংখ্যক আছে।

যারা আছে তাদের প্রতি সর্বদা শ্রদ্ধা ও সম্মান রাখা উচিত।

এই দেশ গুলোতে সবাই নিজের কাজ কর্ম নিয়েই বেশি ব্যস্ত থাকে?

এখানে মানুষ বেঁচে থাকার জন্য জীবন যুদ্ধে লড়াই করে যাওয়ার মত অবস্থা, এখানে সবকিছু ব্যয়বহুল।

ইউরোপ , আমেরিকা  ফেসবুক - ইনষ্টাগ্রাম জগতে দেখতে যতটা সুন্দর ।

বাস্তবতা এতোটাই কঠিন যে,  একজন মানুষ এখানে না আশা পর্যন্ত,  কখনোই বুঝতে পারবে না।

জীবন যুদ্ধ কি বাস্তবতা কি। সময়ের মূল্য কি।

মোটকথা কিছুর গুরুত্ব কি?

নিজের জন্মভূমিতে অশান্তি থাকলেও কম খেয়ে বেচে থাকা আনন্দের - যেখানে হালাল উপার্জন আছে। মানসিক শান্তি আছে, মায়া মমতা ভালোবাসায় ভরপুর।

নিজ দেশ ভালো লাগে না ,  বলা মানুষ গুলো যখন দেশ ছেড়ে বাইরে আসে তক্ষন ঠিক বুঝতে পারে নিজ দেশের গুরুত্ব ও বাস্তবতা আসলে কি?

ইউরোপ, আমেরিকা আসলেই জীবন সেট বা পরিবর্তন হয়ে যাবে এটা ভাবা ও উচিত না ।

এখানে কতটা সময় ব্যয় করতে হয় একমাত্র ছাড়া আসছে তারাই বুঝে, যারা না আসছে তারা কখনো বুঝবে না হাজার বুঝালেও - যতক্ষন না এসে এই কষ্ট উপলব্ধি করবে।

আবেগ আর বাস্তবতা অনেক কঠিন। যা সবাই বুঝতে চায় না - বা বুঝতে পারে না ।

quotes
Ls Diaries


ইউরোপ, আমেরিকা মানেই শান্তি আর সুখ নয়, এখানে সবচেয়ে বেশি অশান্তি মানসিক চাপ কাজ করে।

আমরা দেখি ঐলোক প্রতিষ্ঠিত বা এতো টাকা ইনকাম করে ইত্যাদি - খোঁজ নিয়ে দেখুন তার ভিতরে শান্তি নাই । কোন না কোন দিক দিয়ে ?

আর ঠিকই বলছি এটাই বাস্তবতা অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এটা গ্রহণ যোগ্য - কিন্তু সবাই তা প্রকাশ করে না ।