পুরুষ মানুষের জীবন - Ls Diaries

পুরুষ মানুষের জীবন

অন্যরকম কিছু গল্প ও ক্যাপশন নিয়ে আমাদের আজকের এই পোষ্ট।


নিজের মতো করে বাঁচেন! 


কারো‌ কাছে আপনি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই আপনি? একটা কথা মনে রাখবেন, কারো জাজমেন্টে আপনার মূল্য একটুও কমে যাবে না।

আপনি বোকা, আপনি রাগী, আপনি অহংকারী। আসলে এর কোনটাই আপনি নন। আপনি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে?

দিন শেষে আপনি তো আপনিই! একটু একটু ভালো একটু একটু মন্দ! সবটুকু ভালো হতে গেলে দেখবেন সবাই ভালোই আছে, শুধু আপনি ছাড়া। তাই এতো কিছু ভেবে বেঁচে থাকা বড্ড দায়।

|END| 




অনেকেই ভুল মানুষের সাথে অনেকটা সময় কাটিয়ে ফেলে। 


ভুল জায়গায় থেকে যায়, যেখানে তারা আসলে কখনোই ফিট করতে পারছে না বা করতো না?

পরে তারা ভাবে, 

আরও আগে বের হয়ে আসা উচিত ছিলো...!

কেন এতো দিন সহ্য করলাম তাকে?

এই রিগ্রেট খুবই হেব্বি লাগে।

মনে হয় জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে।

কিন্তু একটু অন্যভাবে দেখলে , অন্য কিছু বুঝা যায়।

হ্যাঁ,  আপনি সময় নষ্ট করেছেন।

কিন্তু আপনি পুরো জীবন তো আর নষ্ট করেননি?

আপনি বুঝতে পেরেছেন,

কোনটা আপনার জন্য না,  কোথায় আপনি ডিজার্ভ করেন না, 

কোন ধরনের মানুষ বা জায়গা আপনাকে ছোট করে দেয়।

কারণ অনেক মানুষ পুরো জীবনটাই ভুল জায়গায় বা ভুল মানুষের সাথে কাটিয়ে দেয়, কখনো বের হয়না অথবা চাইলেও হতে পারে না।

আপনি অন্তত বের হয়ে এসেছেন, সেইসাথে অন্তত বুঝতে পেরেছেন।

তাই শুধু রিগ্রেট না করে, একটু থ্যাংকফুল হওয়াটাও জরুরি, কারণ আপনি সময় হারিয়েছেন, কিন্তু নিজেকে হারাননি।

sad quotes
Ls Diaries



পুরুষ মানুষকেও আদর যত্নে রাখতে হয়?

কারণ তার শক্ত চেহারার আড়ালেও লুকিয়ে থাকে?

ক্লান্তি, ভয়, আর না বলা কষ্টের পাহাড়।

তার ও দরকার হয় এমন একজন নারী - যে বুঝবে তার নীরবতা, কথার আগেই পড়ে ফেলবে তার চোখের ক্লান্তি।

একটু আদর একটুখানি যত্ন আর এক আলতো স্পর্শেই পুরুষ মানুষ শান্তি খুঁজে পায়।

যে শান্তি বড় কোনো স্বপ্নে বা সাফল্য আসে না, ভালোবাসা মানে শুধু কথা বলায় নয়। ভালোবাসা মানে পাশে থাকা, বোঝা - আর নিঃশব্দে সেই মানুষটি কে হৃদয়ে আশ্রয় দেওয়া। 


ক্ষণিকের দায়িত্ব সবাই নিতে পারে?

কেননা সেখানে কোন দায়বদ্ধতা নেই।

কিন্তু সারাজীবনের দায়িত্ব স্বামী ছাড়া কেউ নিবে না।


স্ত্রীর মন খারাপ থাকলে তাকে শান্তনা দিন মনে রাখবেন, আপনার সংসারে আপনি তার সবচেয়ে বেশি আপনজন।

caption
Ls Diaries


স্বামী, স্ত্রী কখনো নিখুঁত হয় না, 

কিন্তু দুজন যদি একে অন্যের ভুল ঢেকে রাখে,

তাহলে তারাই একটি নিখুঁত সম্পর্ক গড়ে তোলে।

কেউ কারো জন্য পারফেক্ট হয় না,

মনের মতো করে নিতে হয়?  আদর , যত্নে ভালোবাসায় পারফেক্ট করে নিতে হয় ।


1 comment

  1. স্বামী হচ্ছে নারীর অলংকার।

    ReplyDelete