ক্যাপশন বাংলা | Best Caption Bangla
কিছু ক্যাপশন ও গল্প নিয়ে আমাদের পোষ্ট
খুব পরিচিত মানুষকে হঠাৎ অপরিচিত মনে হওয়া।খুব বিশ্বস্ত কাউকে হঠাৎ বিশ্বাস করতে না পারা। খুব কাছের কারো থেকে হঠাৎ ক্রমশই দূরে সরে যাওয়া।
এমন পরিস্থিতি খুব ভয়ংকর, ঠিক কোন জায়গায় আঘাত লেগেছে বুঝতে পারা কষ্টসাধ্য। এমন অনুভূতি কারো না হোক!!
এমন বৃষ্টির দিন, গন্তব্য ডুবে গেলো শেষে
সমুদ্র হারিয়ে যায় - নাবিককে পৌঁছে দিতে এসে।
ভবিষ্যতে আরো ভালো কিছু হতে পারে ভেবে মানুষ তার বর্তমানকে উপেক্ষা করে। ফলে তার সেরা সময় পড়ে থাকে অতীতে।
কখনো আশা হারাবেন না, কারণ আপনি জানেন না আপনার জীবনে আগামীকাল কি ঘটতে যাচ্ছে। হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে।শুধু আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন।
মেয়ে মানুষের পুরো জীবন জুড়েই এই দুই করতে থাকা উচিত, জীবন সঙ্গী যেন তার মৃত্যুর পূর্ব পর্যন্ত খিয়ানত না করে।
অধিকাংশ মানুষ ততোটুকু সত্যকেই পছন্দ করে,যতোটুকু তার নিজস্ব এজেন্ডার সাথে যায়।
অন্তর পরিস্কার রাখুন।
দেখবেন সবাইকে সুন্দর মননে হচ্ছে।
কুৎসিত অন্তরে অন্যের ভালো দেখলেও আপনার কষ্ট হবে।
আজকে যাকে দেখে হাসাহাসি করছেন, এমন যেন না হয় আগামীকাল আপনি নিজেই অন্যের হাসির পাত্র হয়ে না যান।
চেষ্টা করো জীবনের সেইসব ছায়া থেকে দূরে সরে থাকতে, যেগুলো হৃদয়ে দুঃখ - বেদনা আর অশান্তির কালো রেখা আঁকে।
![]() |
| Ls Diaries |
স্বামী স্ত্রীর সম্পর্ক হলো আত্মার সম্পর্ক।
যদিও পরিবারের সাথে আমাদের সম্পর্ক হলো রক্তের,
যা জন্মের পরপরই গড়ে উঠে।
কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক একটু আলাদা, যেটা তৈরি হয়?
বিশ্বাস, ভরসা, আস্থা ও ভালোবাসা দিয়ে।
যেখানে ধীরে ধীরে একে অপরকে বুঝে নেওয়া, সেই সাথে মনের ভিতরে জায়গা করে নেওয়া।
এইসবের মধ্যে দিয়ে একটা গভীর বন্ধন তৈরি হয়।
যেখানে রক্তের সম্পর্ক আমাদের জীবনের শুরুতেই পাওয়া যায়।
তবে স্বামী স্ত্রীর সম্পর্ক জীবনের পথে চলতে চলতে তৈরি হয়। তাই সম্পর্কের মূল্যও অনেক বেশি আলাদা - এটাকে নিজের করে নেওয়া বা নিজের মতো করে তোলা একটা বন্ধন।
জীবনের এক পর্যায়ে এসে যেখানে অনেকেই দূরে সরে যায় - অধিকাংশ সম্পর্ক ফিকে হয়ে যায়।
কিন্তু শুধু একজন মানুষ তখনও পাশে, যেমনটা স্বীমীর পাশে স্ত্রী, আর স্ত্রীর পাশে স্বামী, আর এই সম্পর্ক শুধু দায়িত্ব নয়- এটা দুই আত্মার একসাথে পথচলা।
যেখানে ভালোবাসা মানে শুধু ভালো সময়ে পাশে থাকা না, খারাপ সময়েও একেঅপরের হাত শক্ত করে ধরে রাখা।
এই সম্পর্কের মূলভিত্তি হলো ভরসা, সম্মান আর নিঃস্বার্থ ভালোবাসা, যা সময়ের সাথে আরও দৃঢ় হতে থাকে - যা গভীরতায় পৌঁছায়। 💏💖
!!!!
এক ভূমিকম্পের সময় স্বামী স্ত্রী দুজনের ঘুম ভেঙ্গে গেলো।
স্ত্রী বোরখা খুঁজতে লাগলো, বোরখা পড়তে পড়তে দরজার সামনে চলে গেলেন। আর স্বামী হিজাব হাতে দাঁড়িয়ে আছে।
স্ত্রীর বোরখা পড়া হলে, হিজাব হাতে দেবে - তারপর একসাথে ফ্ল্যাট থেকে নিচে নেমে যাবে।
কিন্তু কিছুক্ষণ পর ভূমিকম্প থেমে গেলো, স্ত্রী স্বামী কে জিজ্ঞেসা করছে! তুমি আগে নামলে না কেন?
তখন স্বামী উত্তর দিলো, এই দুনিয়াতে আমার তো নিজের কোন সম্পদ নাই।
যা আছে তা সব কিছু একান্তই বাবার। আর আমার নিজের একমাত্র সম্পদ তো তুমি, তাই আমার সম্পদ রেখে আমি যাইনি। আর মরতে তো একদিন হবেই, নিজের ভালোবাসার মানুষের সাথে থেকে মরলে ক্ষতি কিসের?
ভালোবাসা সুন্দর - হালাল সবসময়ই সুন্দর? আর এমন ভালোবাসা সত্যিই সুন্দর, বেঁচে থাকুক এমন বন্ধনের ভালোবাসার সম্পর্ক আজীবন।
•|•
![]() |
| Ls Diaries |
জীবন আমাকে শব্দ কম,
অর্থ বেশি হতে শিখিয়েছে। ☺️
•|•
জীবনটা সবসময় প্ল্যান মাফিক চলে না,
আর এটাই বোধহয় এর সবচেয়ে সুন্দর দিক।
•|•
আমি Perfect না,
কিন্তু Fake ও না।
•|•
চেহারার ভিড়ে মন হারিয়ে গেছে,
এখন সুন্দর মানুষ
খুঁজে পাওয়াই বিলাসিতা। 💜
•|•
সব ঠিক না থাকলেও
নিজের সাথে ঠিক থাকাটা
সবচেয়ে বেশি জরুরি।
•|•
নিজে ভালো থাকলে, জগত ঠিক
এটা বলা যেমন সহজ - এইভাবে ভালো থাকা সহজ না।
•|•
দ্বীনদার মানুষ কে এই জন্যই বিয়ে করবেন,
তারা কখনো পরকিয়া করবে না, তার কারণ তারা আল্লাহর ভয় নিয়েই চলে। আর স্বামী স্ত্রীর হক আদায়, সম্পর্কে অনেক বেশি সচেতন।
•|•
একজন ভালো জীবন সঙ্গী হচ্ছে!
আল্লাহর দেওয়া সবচেয়ে বড় রহমত।
It's Part of Jannah ! 🌸
•|•
স্বামী স্ত্রীর দুটি হাত একটাই প্রতিশ্রুতি?
ভালোবাসা, বিশ্বাস, ভরসা ও সারাজীবনের পথচলা।
•|•
একজন বিবাহিত নারীর জন্য, তার মা বাবার আনুগত্য করার চেয়েও, তার স্বামীর আনুগত্য করাই অধিক দ্বীনদারীতা। 💕
•|•
দিনের শুরুতে সঙ্গীর ভালো আচরণ,
পুরো দিনটাকেই ভালো করে দিতে পারে।
বর্তমান এই যুগে! স্বামী ভক্ত মেয়েরাই সবচাইতে বেশি সুখী।
•|•
বউয়ের পছন্দ নিয়ে কখনো হাসবেন না,
মনে রাখবেন! আপনি কিন্তু সেই মানুষটার প্রিয় একজন।
•|•
![]() |
| Ls Diaries |
একজন নারীর সবচেয়ে মূল্যবান অলংকার হলো
তার স্বামী? এটার চেয়ে দামি অলংকার আর হতে পারে না।
•|•
একজন পুরুষের জীবনে সবচাইতে বড় একটি পাওয়া হলো, একজন দ্বীনদার বিশ্বাসযোগ্য নারী।
•|•
বউ খুশি থাকলে স্বামীরা এমনিতেই খুশি থাকে,
তবে একটা বিষয় জানার খুব ইচ্ছে হয়!
স্বামীরা খুশি থাকলে বউ কেন হুদাই সন্দেহ করে। 🤣
•|•


