মুখোশধারী - Ls Diaries

মুখোশধারী

 নিজের প্রতি একটু কোমল হোন।

কারণ! জীবনের প্রতিটি ফলাফল, আল্লাহর দেওয়া তাকদীর অনুযায়ী নির্ধারিত।

আপনি কি খাবেন ^ কার সাথে দেখা হবে, এমনকি আপনার চোখ দুটো কতবার পলক ফেলবে, সবকিছুই আল্লাহর ইচ্ছের মধ্যে নির্ধারিত।

আপনার দায়িত্ব শুধু চেষ্টা করা, সৎভাবে - আন্তরিকভাবে। তারপর বাকিটা ছেড়ে দিন আল্লাহর উপর। কারণ যা অন্য কারো জন্য নির্ধারিত, তা কখনোই আপনার কাছে আসবে না। আর যা আপনার ভাগ্য লেখা আছে, তা আপনি পাবেন‌ই - যত দূরেই থাকুক, যত অসম্ভব‌ই মনে হোক না কেন।

তাই দুশ্চিন্তা করে লাভ নেই, নিজেকে দোষারোপ করা থেকেও বিরত থাকুন। এবং বিশ্বাস রাখুন আল্লাহ যা ভাগ্য লিখে রেখেছেন, সেটাই হয়তো আপনার জন্য সবচেয়ে বেশি উত্তম।

<--------- •|• -------->


সময়ের ব্যবধানে 

মানুষের কত রকমের মুখোশ বদলাতে দেখি আমি। কখনো লাল, কখনো নীল, আবার কখনো বা কুচকুচে কালো।

প্রতিটা মুখোশের পিছনে লুকিয়ে থাকে, আলাদা করে একেকটা গল্প, আলাদা একেকটা অভিনয়।

আমি অনেকবার চেষ্টা করেছি তোমাদের মতো করে, সেই মুখোশগুলো পরতে, কিন্তু পারিনি।

আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজেকে বদলানোর চেষ্টা করেছি,  কিন্তু কোথাও যেনো আটকে যাই।

আমার ভেতরের মানুষটা বারবার প্রশ্ন করে, এটা কি সত্যিই আমি?

কেনো জানো..?

আমাকে একটু বলবে, কিভাবে একটার পর একটা মুখোশ বদলানো যায়। কিভাবে হাসির নিচে কান্না লুকানো যায়, আর কান্নার ভেতরে হাসির অভিনয় করতে হয়।

কারণ! আমিও চাই মুখোশধারী হতে।

Quotes
Ls Diaries

৹|৹


আপনি যাকে ভালোবাসেন তার তুলনায়

যে আপনাকে ভালোবাসে তাকে নিয়েই নিজের স্বপ্ন সাজানোর চেষ্টা করুন।

আমরা সবসময় একটা ভুল‌ই বারবার করি, আর তা হলো প্রতিবার তার কাছেই নিজের সমস্ত আবেগ, অনুভূতি, ভালোবাসা সপে দেই! যে কিনা ভালোবাসা পেতে একদম‌ বিরোক্ত। হয়ে গেছে। সেই ভালোবাসা আপনার থেকে পাওয়া হোক বা অন্যের থেকে হোক।

অথচ যে আমাদের সামান্য ভালোবাসা পাওয়ার জন্য , চাতক পাখির মতো সবসময় তাকিয়ে ছিলো। তার দিকে ফিরেও তাকাই না, তাকে একটু বুঝতে চেষ্টাও করি না।

বারবার এই ভুলটা করেই যখন আমরা কাঙ্ক্ষিত মানুষের কাছে থেকে, অবহেলা আর লাঞ্ছিত হয়ে ফিরে আসি। তখন আমরা নিজেদের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করি। শুধু তাই না, দোষারোপ করতে শুরু করি- সেই অবহেলা, লাঞ্ছিত করা মানুষটাকেও?

অথচ নিজের করা ভুলটা আমরা শিকার‌ই করতে চাই না।

কি দরকার ছিলো, যে মানুষটা আমাদের ভালোবাসে না বা আমাদের কথা ভাবেই না - তার কাছেই নিজের সমস্ত সবকিছু সপে দেওয়ার। সে তো অন্যের ভালোবাসা পেতে পেতে এমনিতেই, পূর্ণ হয়ে আছে। যেখানে আমাদের নিজের ভালোবাসার কোন মূল্য নেই, সেখানে তাকে মূল্যবান মনে করে রাখার কি দরকার।

আর সেই মানুষটাই বা কি দোষ করছে, যে কিনা আপনাকে ভালোবেসেছে। আপনার সামান্য ভালোবাসার জন্য সর্বদা তাকিয়ে থাকতো, যে কিনা প্রতিনিয়ত আপনার সামান্য ভালোবাসার স্পর্শ পাওয়ার জন্য অপেক্ষা করতো। হাস্যকর ব্যাপার হলেও, অথচ আপনি তার দিকে ফিরেও তাকাননি, তাকে বোঝার চেষ্টাও করেননি। এমনকি তাকে কখনো মূল্য‌ও দেননি।

Bangla quotes
Ls Diaries


অথচ - আপনি কি করছেন, চকচক মানুষ দেখেছেন তাকেই আপনি মনি-মুক্তা ভেবে গলায় ঝুলিয়েছেন। সেই সাথে আসল মনি-মুক্তা কে, আপনি নকল ভেবে দূরে ঠেলে দিচ্ছেন।

আর এতোকিছুর পরেও যখন আপনি ঠকে যান, অবহেলা পান সেটার দোষ দেন আপনার ভাগ্যকে অথবা আপনাকে অবহেলা করা মানুষটাকে।

তাই আমি বলতে চাই, দোষ সম্পূর্ণ আপনার‌ই - দোষ আপনার বিবেকের আর দোষ আপনার সিদ্ধান্তের। 😔

(ইতি)

৹|৹