সম্পূর্ণ দোষ আপনার

 আপনি যাকে ভালোবাসেন তার তুলনায়, যে আপনাকে ভালোবাসে তাকে নিয়েই নিজের স্বপ্ন সাজানোর চেষ্টা করুন।

আমরা সবসময় একটা ভুল‌ই বারবার করি, আর তা হলো প্রতিবার তার কাছেই নিজের সমস্ত আবেগ,  অনুভূতি, ভালোবাসা সপে দেই! যে কিনা ভালোবাসা পেতে একদম‌ বিরোক্ত। হয়ে গেছে। সেই ভালোবাসা আপনার থেকে পাওয়া হোক বা অন্যের থেকে হোক।

অথচ যে আমাদের সামান্য ভালোবাসা পাওয়ার জন্য , চাতক পাখির মতো সবসময় তাকিয়ে ছিলো। তার দিকে ফিরেও তাকাই না, তাকে একটু বুঝতে চেষ্টাও করি না।

বারবার এই ভুলটা করেই যখন আমরা কাঙ্ক্ষিত মানুষের কাছে থেকে, অবহেলা আর লাঞ্ছিত হয়ে ফিরে আসি। তখন আমরা নিজেদের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করি। শুধু তাই না, দোষারোপ করতে শুরু করি- সেই অবহেলা, লাঞ্ছিত করা মানুষটাকেও?

অথচ নিজের করা ভুলটা আমরা শিকার‌ই করতে চাই না।

কি দরকার ছিলো, যে মানুষটা আমাদের ভালোবাসে না বা আমাদের কথা ভাবেই না - তার কাছেই নিজের সমস্ত সবকিছু সপে দেওয়ার। সে তো অন্যের ভালোবাসা পেতে পেতে এমনিতেই, পূর্ণ হয়ে আছে।  যেখানে আমাদের নিজের ভালোবাসার কোন মূল্য নেই, সেখানে তাকে মূল্যবান মনে করে রাখার কি দরকার।

আর সেই মানুষটাই বা কি দোষ করছে, যে কিনা আপনাকে ভালোবেসেছে। আপনার সামান্য ভালোবাসার জন্য সর্বদা তাকিয়ে থাকতো, যে কিনা প্রতিনিয়ত আপনার সামান্য ভালোবাসার স্পর্শ পাওয়ার জন্য অপেক্ষা করতো।  হাস্যকর ব্যাপার হলেও, অথচ আপনি তার দিকে ফিরেও তাকাননি, তাকে বোঝার চেষ্টাও করেননি। এমনকি তাকে কখনো মূল্য‌ও দেননি।

অথচ - আপনি কি করছেন,  চকচক মানুষ দেখেছেন তাকেই আপনি মনি-মুক্তা ভেবে গলায় ঝুলিয়েছেন। সেই সাথে আসল মনি-মুক্তা কে, আপনি নকল ভেবে দূরে

Italy night street

ঠেলে দিচ্ছেন।

আর এতোকিছুর পরেও যখন আপনি ঠকে যান, অবহেলা পান সেটার দোষ দেন আপনার ভাগ্যকে অথবা আপনাকে অবহেলা করা মানুষটাকে।

তাই আমি বলতে চাই, দোষ সম্পূর্ণ আপনার‌ই - দোষ আপনার বিবেকের আর দোষ আপনার সিদ্ধান্তের। 😔


(ইতি)


আগের পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url