নিজের মতো করে বাঁচেন

 নিজের মতো করে বাঁচেন! কারো‌ কাছে আপনি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই আপনি? একটা কথা মনে রাখবেন, কারো জাজমেন্টে আপনার মূল্য একটুও কমে যাবে না।

আপনি বোকা, আপনি রাগী, আপনি অহংকারী। আসলে এর কোনটাই আপনি নন। আপনি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে?

দিন শেষে আপনি তো আপনিই! একটু একটু ভালো একটু একটু মন্দ! সবটুকু ভালো হতে গেলে দেখবেন সবাই ভালোই আছে, শুধু আপনি ছাড়া। তাই এতো কিছু ভেবে বেঁচে থাকা বড্ড দায়।

|END| 



অনেকেই ভুল মানুষের সাথে অনেকটা সময় কাটিয়ে ফেলে। 

ভুল জায়গায় থেকে যায়, যেখানে তারা আসলে কখনোই ফিট করতে পারছে না বা করতো না?

পরে তারা ভাবে, 

আরও আগে বের হয়ে আসা উচিত ছিলো...!

কেন এতো দিন সহ্য করলাম তাকে?

এই রিগ্রেট খুবই হেব্বি লাগে।

মনে হয় জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে।

কিন্তু একটু অন্যভাবে দেখলে , অন্য কিছু বুঝা যায়।

হ্যাঁ,  আপনি সময় নষ্ট করেছেন।

কিন্তু আপনি পুরো জীবন তো আর নষ্ট করেননি?

আপনি বুঝতে পেরেছেন,

কোনটা আপনার জন্য না,  কোথায় আপনি ডিজার্ভ করেন না, 

কোন ধরনের মানুষ বা জায়গা আপনাকে ছোট করে দেয়।

কারণ অনেক মানুষ পুরো জীবনটাই ভুল জায়গায় বা ভুল মানুষের সাথে কাটিয়ে দেয়, কখনো বের হয়না অথবা চাইলেও হতে পারে না।

আপনি অন্তত বের হয়ে এসেছেন, সেইসাথে অন্তত বুঝতে পেরেছেন।

তাই শুধু রিগ্রেট না করে, একটু থ্যাংকফুল হওয়াটাও জরুরি, কারণ আপনি সময় হারিয়েছেন, কিন্তু নিজেকে হারাননি।

Sad Mood


আগের পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url