ইউরোপে বন্ধুত্ব রেয়ার
ইউরোপ এসে একটা জিনিস বুঝেছি-
এখানে বেশিরভাগ সম্পর্ক 'চাও' টাইপের।
দেখা হলে হাসি, কথা তারপর যার যার রাস্তা,
গভীরতা? খুব রেয়ার।
আপন হয়ে যাওয়া? তার থেকেও বেশি রেয়ার।
এখানে সবাই ব্যস্ত নিজের লাইফ নিয়ে,
তাই সম্পর্কও অনেকটা লাইট!
কন্ডি'শনাল, আর টেম্পো'রারী।
আসল জিনিসটা হলো -
যে মানুষটা ভিড়ের মধ্যে থেকেও আপনার - আমার পাশে থাকে,
সময় সুযোগে - খোঁজ নেয়, আর অভিনয় করে না।
সেটা নিঃসন্দেহে মানবতা ও আন্তরিকতার উচ্চতর জায়গায় স্থান পাবার যোগ্য।
বাকিগুলো?
শুধু পরিচয়... সম্পর্ক না।
বিঃদ্রঃ যারা শত ব্যস্ততার মাঝেও খোঁজ
নিতে ভুলে যায়নি - তাদের কে মনের অন্তর'স্হল থেকে দোয়া ও ভালোবাসা অবিরাম।
কারণ ইউরোপ ও আমেরিকার মাটিতে সবাই
নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। এখানে খুব কম সংখ্যক মানুষই আপন হয়।
আর যারা আপন হয় নিশ্চয়ই তারা ভালো মনের অধিকারী।
