ইউরোপ আর মধ্যপ্রাচ্য

 ইউরোপ বলেন আর মধ্যেপ্রাচ্য বলেন, যেখানেই যান এই প্রবাস জীবন একটা লটারীর মতোই ধরে নিতে হবে। কারো ভাগ্য খুলে করোটা আবার একদমই খুলে না, অনেকেই প্রবাসে আছে প্রচুর পরিশ্রম করেও জীবনে সফলতার মুখ দেখতে পারেন না। এর কারণ হচ্ছে, অযাচিত জায়গায় নিজের সময় ও শ্রম দিয়ে যাওয়া।

আপনাকে জীবনে সবার আগে ভাবতে হবে! আপনি আসলে

কোথায় শ্রম দিতে যাচ্ছেন। আপনি যে টাকা খরচ করে বিদেশ যাচ্ছেন, সেই পরিমান টাকা দিয়ে অনেকেই আবার দেশে বসে নানান কিছু করেই - জীবনে উন্নতি করছে। আর আপনি এই টাকা নিয়ে পৃথিবীর আরেক প্রান্তে চলে গেলেন, তাও জীবনে কিছু হচ্ছে না।

জীবনে টাকা উপার্জন আসলে মাথার খেলা বা বুদ্ধির খেলা? শারীরিক পরিশ্রমের নয়। আমি নিশ্চিত নয় তারপরও বলতে পারি, মধ্যপ্রাচ্য বা ইউরোপ, আমেরিকায় ১০০ জনের মধ্যে কমপক্ষে ১০ জন হয়তো ভালো জীবন যাপন করতে পারে। বাকীরা আশায় থাকে, আর আশায় থেকে থেকেই জীবন শেষ‌ হয়ে যায়।

আমি নিজেও আগে মনে হতো বিদেশ গেলেই, মনে হয় শুধু টাকা আর টাকা। কিন্তু পরে অনেক ভেবে দেখলাম বিদেশ আরও বেশি ভয়ানক জায়গায়।

অথচ বিদেশ গিয়ে সবাই কি করে? সেই অড জব‌ করে। যেগুলো আপনি নিজ দেশে করতে লজ্জা পাওয়ার চিন্তা করতেন?  অথচ বিদেশ যাওয়ার টাকা দিয়ে ঢাকার ফুটপাতে, একটা ব্যবসা দিলেও অন্তত মাসে আপনি ৫০ থেকে ৬০ হাজার টাকা অনায়েশেই ইনকাম করতে পারতেন। এর জন্য প্রয়োজন ছিলো শুধু আপনার লজ্জা নামক "শত্রু" কে ঝেড়ে ফেলা।

আজকাল মানুষ চুরি - বাটপারি, দূর্নীতি , চাঁদাবাজি করতেও "লজ্জা" পায় না। আর আপনি নিজের শ্রমে ঘামে টাকা উপার্জন করবেন না, তাতেই এতো লজ্জা?

মানুষ মনে করে বিদেশ একটা ফ্যান্টাসি। মানুষ ভাবে বিদেশে গেলেই হয়তো সে ধনী হয়ে যাবে। আবার হচ্ছে না যে তাও না? তবে সেটা খুব কম মানুষই হচ্ছে। কিন্তু অধিকাংশ মানুষ‌ই হতাশায় জীবন পার করছে। তাদের আর ফেরার পথ নেই, তাই আটকে আছে সেখানে।

কিন্তু আপনার এখনো পথ আছে, ৫ থেকে ১০ লাখ টাকা দিয়ে বিদেশে না‌‌ গিয়ে- খুব চিন্তা ভাবনা করে দেশেই একটা ব্যবসা শুরু করতে পারেন।  লজ্জা পেলে দিন, দেখবেন এখানেই সফল হচ্ছেন। 

পরিবার পরিজন বন্ধুবান্ধব স্বজন সব বিসর্জন দিয়ে মাসে ২ লাখ টাকা ইনকাম করার চেয়ে জীবনের সফল ভালো লাগা পাশে নিয়ে, মাসে ৫০ হাজার টাকা ইনকাম করা অধিক তৃপ্তি ও আনন্দের।

<---------- •|• -------------->

Italy Street


আগের পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url