রোমান্টিক ক্যাপশন বাংলা
ভালোবাসা ও রোমান্টিকতার কিছু গল্প কথা নিয়ে?
আমাদের আজকের এই পোষ্ট বিস্তারিত পড়ে দেখুন।
![]() |
| Ls Diaries তোমার চোখের দিকে তাকালে মনে হয়! পৃথিবীর সব সৌন্দর্য্য এক জায়গায় জমে আছে। তখন মনে হয়, এত সুন্দর কাউকে নিজের বলতে পারাটা সত্যিই ভাগ্যের ব্যাপার। - Melines |
●|●
ভালোবাসা এমন একটি যাত্রা, যেখানে গন্তব্যর চেয়ে গুরুত্বপূর্ণ হলো একসাথে পথ চলা।
আমি চাই না সব প্রশ্নের উত্তর পেতে, শুধু চাই তুমি আমার পাশে থাকো! প্রতিটি সময়ে ও সারাজীবন। -Melines
আমি জানি না তোমাকে কতটা ভালোবাসি, কিভাবে বুঝাবো তোমায়। শুধু এটাই জানি তোমার নাম আমার হৃদয়ে লেখা। তুমি ছাড়া আমার দিন অসম্পূর্ণ, তোমার হাসি ছাড়া আমার পৃথিবীটা নিঃশব্দ মনে হয়। - Heartlines
যেদিন তোমার সাথে আমার প্রথম কথা হয়েছিলো! সেদিন বুঝিনি তুমি ধীরে ধীরে আমার হৃদয়ের সবচেয়ে প্রিয় একজন মানুষ হয়ে যাবে। এখন তোমাকে ছাড়া একটা দিনও কল্পনা করা যায় না। - Melines
তোমার হাসিটা আমার প্রিয় দৃশ্য, তোমার কন্ঠ আমার সবচেয়ে প্রিয় একটি সুর। পৃথিবীর সব সুন্দর জিনিস একপাশে রাখলেও, তুমি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর ও মূল্যবান। - Shagor
যদি কখনো জীবন আমাকে হাজার অজুহাত দেয় হাল ছেড়ে দেওয়ার? তবুও তোমার একটা হাসি আমাকে বাচার হাজারটা কারণ খুজে দিবে। - Heartlines
আমি তোমাকে শুধু আজকের জন্য ভালোবাসি না, আমি তোমাকে প্রতিটা আগামীকালের জন্য ভালোবাসি। সময় বদলায়, মানুষ বদলায় - কিন্তু তোমার জন্য আমার অনুভূতি গুলো কখনো বদলাবে না। - Soul lines
ভালোবাসা যদি একটা বই হতো, তাহলে তুমি হতে তার সুন্দর একটা অধ্যায়। আমি প্রতিদিন সেই অধ্যায় পড়ে নতুন করে প্রেমে পড়তাম। - shafi al arabi
![]() |
| Ls Diaries |
তোমার হাসিটা আমার দিনের সবচেয়ে সুন্দর সূর্যোদয়।
তোমার অভিমানটা মায়াবী বৃষ্টি। তুমি পাশে থাকলে জীবন গল্পের মত লাগে? যেখানে প্রতিটা মূহুর্ত ভালোবাসার গন্ধ মিশে থাকে। আমি চাই না নিখুঁত কোন পৃথিবী, আমি শুধু তোমাকে চাই! আজ - কাল - এবং সারাজীবন। - Melines
তোমার চোখে আমি যে শান্তি খুঁজে পাই, সেটা পৃথিবীর কোন শহরের আলোতে নাই। তুমি পাশে থাকলে সময় থেমে যায়, হৃদয়টা ধীরে ধীরে কবি হয়ে উঠে তোমায় নিয়ে ছন্দ লিখে। শত মানুষের ভিড়ে আমি শুধু তোমাকেই খুজি , কারণ আমার অনুভূতির ঠিকানা তুমি। -Heartlines
পৃথিবীর যত সুখ আমি তোমার মাঝে খুঁজে পাই? তুমি ছাড়া আমার হৃদয়ে শূন্য অনুভব হয়। তোমাকে ঘিরে আমার সবকিছু। - ls diaries
তোমার চোখে আমি আকাশ দেখি? তোমার মাঝে আমার পৃথিবী। তোমাকে ঘিরেই আমার সকল চাওয়া পাওয়া। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে। তুমি আমার মনের জগতের রানী। - Melines
রুপ দেখিয়া তোমার মুগ্ধ হয়ে প্রেমে পড়ে গেছি? সবকিছু তোমায় ছাড়া নিঃস্ব লাগে। সত্যিই বলছি প্রিয় তোমায় ভালোবেসে মায়ায় যত্নে রাখবো - love you ? - Heartlines

