ঘোমটা নারীর সৌন্দর্য্য - Ls Diaries

ঘোমটা নারীর সৌন্দর্য্য

আমাদের এই পোষ্টে নারীদের নিয়ে কিছু  কথা প্রকাশিত।


নারীদের সৌন্দর্য্য আর গুনতো সৃষ্টিকর্তার পক্ষ থেকে নেয়ামত স্বরুপ আসে।

প্রতিটা নারীই মূল্যবান সেই সাথে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে।

Ls Diaries

 বাঙ্গালী নারীর সৌন্দর্য্য ঘোমটাতে ও লুকিয়ে থাকে।

যখন বাঙ্গালী নারী বধু রুপে শশুর বাড়িতে আগমন করে 

তখন ঘোমটা দিয়েই আগমন করে। আর ঘোমটার

আড়ালের সৌন্দর্য্য স্বামীর সামনে প্রকাশ করে।

আর ঘোমটাতে শুধু বাঙালি নারী নয়, একজন মুসলিম 

নারীর সৌন্দর্য্য পায়। তাই আমাদের সবার উচিৎ সেই 

সৌন্দর্য্য কে উপলব্ধি ও সম্মান করা। 

     নারী তুমি আঁধারের আলো,

  ঘোমটাতে দেখতে তুমি আরও ভালো।

কণ্ঠ যেনো হয় তোমার মধুর ও বাণী।

    তাহলে হবে তুমি তোমার

      স্বামীর রাজ্যের রানী।

 লেখা ৴ •|• Maya Hossian •|•


নারীর শক্তি তার কন্ঠের উচ্চতায় না, বরং তার ধৈর্য্য সহনশীলতা ও ভালোবাসার গভীরতায় লুকানো থাকে।
নারীরা নিরবে অনেক কিছুই সহ্য করে থাকে। তাই বলে কোন নারীকে দূর্বল মনে করাও উচিত না।

নারী শুধু ভালোবাসার প্রতীক, এটা ভাবাও উচিত না!!
তার পরিচয় শুধু ভালোবাসায় সীমাবদ্ধ না, সে একই সাথে সৃষ্টিকর্তার দেওয়া এক অসাধারণ শক্তি।
 যে নতুন জীবন জন্মদানে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ও স্বযত্নে গড়ে তুলে সুন্দর একটি জীবন।


সমাজ তখন উন্নত হয়, যখন নারীরা ঘর থেকে বেড়িয়ে নিরাপদে ঘরে ফিরে আসতে পারে!!
কারণ প্রতিটা নারীই মূল্যবান,
মানসম্মান নিয়ে বেঁচে থাকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।


 যেখানে নারীর প্রতি সম্মান থাকে,  সেখানে পরিবারেও শান্তি বজায় থাকে!! সমাজে শৃঙ্খলা থাকে - সেই সাথে জাতির ভবিষ্যতও উজ্জল হতে থাকে।

কারণ নারীর মর্যাদা, সম্মান রক্ষা করা মানে নিজের ভবিষ্যত রক্ষা করার সমান।

bangla quotes
Ls Diaries
একজন নারী যখন শিক্ষিত হয়,
 তখন সে শুধু নিজের জীবন নয়, বরং তার সন্তান! 
পরিবার এবং ভবিষ্যৎ  প্রজন্মের জীবনকেও আলোকিত করে তোলে 
তাই নারীর শিক্ষা কোনো ব্যক্তিগত বিষয় না, এটি পুরো জাতির উন্নয়নের চাবিকাঠি।


1 comment

  1. নারীর সৌন্দর্য্য বহিঃপ্রকাশ এখানে। :)

    ReplyDelete