এমন মানুষ হারিয়ে যেতে
কিছু মানুষ দেখবেন এদের কোনো ফ্রেন্ড সার্কেল থাকেনা , পরিচিতি থাকেনা। বাসার মানুষজনের কাছেও এরা তেমন গুরুত্বপূর্ণ নয়। ঘরে আছে নাকি নেই সেটাও টের পাওয়া যায় না। বাপ-মায়ের কোনো হম্বিতম্বি কিংবা গালগল্প নেই এদের নিয়ে।
এদের পার্সোনাল লাইফ, একাডেমিক লাইফ, প্রফেশনাল লাইফ সবই কেমন টিপটিপ করে চলে। কখনো কোন বিরাট কিছু এচিভ করলে ওভেচ্ছা জানানোর ও কেউ থাকে না। আবার জীবনে খুব খারাপ ঘটে গেলে দুঃখ প্রকাশ করারও কেউ থাকে না। নিজের এচিভমেন্টে এরা নিজেরাই খুশি হয়, দুঃসংবাদের নিজে নিজেই দুঃখ পায়।
এদের জীবন নিয়ে কোনো রকম অভিযোগ নেই। সৃষ্টিকর্তার প্রতি এরা এতোটাই অবনত যেন যে এদের জীবনে কিচ্ছুটির অভাব নেই। যা পায়, যতটুকু পায় তাতেই খুশি এরা।
অনেক ভীরের মধ্যে এমন মানুষগুলো সহজে চোখে পড়ে না, কথার জাদুতে অন্যকে মুগ্ধও করতে পারে না। এদের সামনে অন্য কেউ কথা বললে এরা তাল মিলিয়ে হাসে, কেউ কাঁদলে মুখে দুঃখ ফুটিয়ে তোলে। বাড়তি কথা বলে না, কারোর সাথে ঝগড়া বিবাদ ও করে না।
আপনার আশেপাশে এমন কেউ থাকলে তাকে হারিয়ে যেতে দিয়েন না, নিজের সাথে সাথে রাখুন। কারণ খুব পিউর একটা মন নিয়ে দুনিয়ায় না থাকার মতো বেঁচে থাকে, এই রকম মানুষগুলো। এরা একেকটা হাসনেহেনার ফুলের মতো।
•|• ইসরাত •|•
